1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

ইসলামের মূল শিক্ষা শান্তি- ড. মঈন খান

নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা বাংলাদেশে সব ধর্মের মানুষেরা সুখে শান্তিতে বসবাস করবো। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যার যার ধর্ম তারা সবাই শান্তিতে পালন করবে। মুসলমান হিসেবে বাংলাদেশে আমরা শত শত বছরের ইতিহাস সৃষ্টি করছি আর এখানে দেখিয়েছি, সব জাতি ধর্ম নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করি।

তিনি রবিবার (২৬ জানুয়ারি) রাত ১১টায় নরসিংদীর পলাশ কো-অপারেটিভ জুটমিলস জামে মসজিদ প্রাঙ্গণে ৭দিনব্যাপী ৫২তম পলাশ ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা বলেন।

মঈন খান আরও বলেন, আমি সবসময় একটি কথা বলি, পলাশ একটি ফুলের নাম। পলাশকে আমরা ফুলের মতো সুন্দর করে গড়ে তুলবো। এখানে কোন হিংসা বিদ্বেষ থাকবে না। সবাই একে অপরের সাথে মিলে মিশে থাকতে হবে। ইসলামের মূল শিক্ষা শান্তি। তাই পলাশের সবাইকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ইসলামের মূল শিক্ষা গ্রহণ করতে হবে। সত্যিকারের মানুষ হতে হবে।

পলাশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের মহাসচিব ও ভোলাব ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সাংগঠনিক সম্পাদক ও ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, ডাংগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ শামসুজ্জামান খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পলাশ ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি ও ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,পলাশ ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সাধারণ সম্পাদক ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, ঘোড়াশাল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT