1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে

নরসিংদীতে র‍্যাবের হাতে- কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ একজন আটক

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

নাজমুল হক মণি: বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে- র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, চোরাচালান, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের কাভার্ডভ্যানসহ একজনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান-১১ (র‍্যাব)।

রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-১১, নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাকিব হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পালপাড়া গ্রামের তেরেন্ড পালের ছেলে কাঞ্চনপাল (২৭) কে গ্রেপ্তার করা হয়।

ক্যাম্প কমান্ডার মোঃ সাকিব হোসাইন জানান, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল শিবপুর উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান আটক করেন। এসময় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, প্রসাধনী সহ মালামাল জব্দ করে। এসময় কাঞ্চন পাল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি আটাশ লক্ষ টাকা।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন সে অবৈধপথে ভারত থেকে বিভিন্ন ধরণের পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ বা বিক্রি করেন। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT