1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে

পলাশের ডাংগায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নাজমুল হক মণি: ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামীক সমাজ ভিত্তিক ও কল্যাণ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নরসিংদী পলাশের ডাংগায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে দলটির ডাংগা ইউনিয়ন শাখার উদ্যোগে ডাংগা বাজার হাফিজ উদ্দিন ভূইয়া মাঠে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে ডাংগা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা মিছিল নিয়ে ওই মাঠে উপস্থিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা শাখার সভাপতি আশরাফ হোসেন ভূইয়া, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা মুসা বিন কাসিম এবং ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগ) সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাংগা ইউনিয়ন শাখার সভাপতি মো: দানিছ মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী মো: সাহেদ মিয়া এবং ছাত্র আন্দোলনের ডাংগা ইউনিয়নের সভাপতি মুহাম্মদ ইকরাম হোসেনের সঞ্চালনায় এই গণ সমাবেশে আরও বক্তব্য রাখেন,

জাতীয় শিক্ষক ফোরাম এর নরসিংদী জেলা শাখার সভাপতি মোহাম্মদ ওয়ালী খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পলাশ উপজেলা শাখার সভাপতি মো: আমিনুল হক, সেক্রেটারী মোহাম্মদ ইকরাম হোসেন, ডাংগা ইউনিয়ন শাখার উপদেষ্টা মুহাম্মদ মেজবাহ উদ্দিন, মুহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা যুব আন্দোলন এর সভাপতি মো: শফিউল্লাহ আদনান, ডাংগা ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ কাউছার মাহমুদ প্রমুখ।
গণ সমাবেশ শেষে বিশেষ মোনাজাত করা হয়।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT