1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

দুর্গাপূজায় অনুদান ও শুভেচ্ছা বিনিময় করেন-ড.মঈন খান

  • প্রকাশিতঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

নাজমুল হক মণি: নরসিংদীর পলাশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন, পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খাঁন।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী আসনের কান্দাইল, পাঁচদোনা, ভাটপাড়া, ভিরিন্দা ও ডাংগাসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন- ড.আব্দুল মঈন খাঁন। পরে তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী,সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম,সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন চিশতিয়া, ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান, ডাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক কিরণ মিয়া,বিএনপি নেতা বকুল মিয়া,গোলাম মোস্তফা,আবদুর রহমান বাবুল,জি এম শাকিল,হারুন অর রশিদ, যুবদল নেতা সাইফুল সরকার,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম খান,যুগ্ম আহ্বায়ক নিবিড় খন্দকার,
ডাংগা ইউনিয়ন ছাত্রদল নেতা সাজন আহমেদ,নাদিম আহমেদ, মাসুম মিয়াসহ স্হানীয় বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT