1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হক মণি: বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে নরসিংদীর পলাশে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা শহিদ মিনার মাঠে উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ এবং সহকারী শিক্ষকরা অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকী, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উবায়দুর রহমান তালুকদার, ইছাখালী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সানেরবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম প্রমূখ।

মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহিদুল ইসলামের কাছে উপজেলা শিক্ষা অফিসারসহ শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT