1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

দেশের মানুষের পরিচয় তাঁরা বাংলাদেশী: ড. মঈন খাঁন

  • প্রকাশিতঃ শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হক মণি:বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় সম্পৃতি আরো মজবুত করতে দেশের সকল ফরম থেকে কে কোন ধর্মালম্বী সেই অপশন তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খাঁন। তিনি বলেন, দেশের মানুষের একটাই পরিচয় তাঁরা বাংলাদেশী। কে কোন ধর্মের সেটি বড় কথা নয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশের রাবান উচ্চ বিদ্যালয় দূর্গামন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসময় মঈন খাঁন আরও বলেন, ছাত্রজনতার আন্দোলনে বাংলাদেশ থেকে অন্যায় প্রতিরোধ করা হয়েছে, ছাত্র-জনতা বাংলাদেশে স্বাধীনতা পুর্ণপ্রতিষ্ঠিত করেছে। রাজনীতিকে কেউ যেন কুলষিত করতে না পারে সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।এছাড়া ড. আব্দুল মঈন খান একইদিন উপজেলার বিভিন্ন মন্দিরে মতবিনিময় সভা করেন।

এ সময় উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী,সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম,সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন,সহ-সভাপতি আওলাদ হোসেন জনি,সৈয়দ মোহাম্মদ ইকবাল, সফিকুল ইসলাম স্বপন,এ্যাড. কানিজ ফাতেমা,সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী,যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি এম.এ সাত্তার, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন চিশতিয়া, ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান,ডাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমান,সাংগঠনিক সম্পাদক কিরণ মিয়া,বিএনপি নেতা বকুল মিয়া,গোলাম মোস্তফা,আবদুর রহমান বাবুল,জি এম শাকিল,হারুন অর রশিদ, যুবদল নেতা সাইফুল সরকার,ডাংগা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সাজন আহমেদ,ঘোড়াশাল পৌর মহিলাদলের সভাপতি শাহানা পারভীন, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন মোল্লা, সদস্য সচিব শাহিন বিন- ইউসুফ,যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম পিন্টু,পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজমুল হোসেন ভুইঁয়া সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম খান,যুগ্ম আহ্বায়ক নিবিড় খন্দকার,ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ, সদস্য সচিব আরিফ,পৌর বিএনপি ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সেলিম মিয়া প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT