1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে:মহিউদ্দিন চিশতিয়া

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

নাজমুল হক মণি:নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের পাশে খাদ্য সহায়তা প্রদান করেছেন।

মহিউদ্দিন চিশতিয়া বলেন, মানুষ মানুষের জন্য। ঘোড়াশাল চিশতিয়া পরিবারবর্গ সবসময়ই অসহায় দারিদ্র্য  দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে রয়েছে। আকস্মিক বন্যায় দেশের বিভিন্ন উপজেলার লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন তারা।

এরই মধ্যে বন্যায় অনেকের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই অবস্থায় জনগণের দল হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য   সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খাঁন এর নির্দেশে আমরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি। বন্যাকবলিত নোয়াখালী জেলার মাইজদী বাজার, গাবুয়া, অনন্তপুর টিভি সেন্টার, তুলসী বাড়ির দরজাসহ বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রীর ১৭ কেজির প্যাকেট ও বিশুদ্ধ পানিসহ প্রায় চার শতাধিক মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদান করেছি।

এছাড়াওবিভিন্নপ্রকারনাপাসিরাপ,ট্যাবলেট, ওরস্যালাইন,চোখের ড্রপসহ জরুরি ঔষধ সামগ্রী স্হানীয় মেডিকেল টিমের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এসময় ঘোড়াশাল চিশতিয়া পরিবারবর্গসহ বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT