1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

নরসিংদীর পলাশে রাস্তার পাশ থেকে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

নাজমুল হক মণি:নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল -পলাশ আঞ্চলিক সড়কের আশরাফ টেক্সটাইল মিল এলাকায় রাস্তার পাশ থেকে লাখ টাকা মূল্যের সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে।ঔই এলাকার একটি সংঘবদ্ধ চক্র গাছ কাটার সাথে জড়িত বলে স্থানীয়রা জানান।সরেজমিনে দেখা যায়,ঘোড়াশাল-পলাশ সড়কের আশরাফ টেক্সটাইল মিল এলাকায় সবুজে ঘেরা রাস্তার দু-ধারে বেশ বড় বড় বাহারি গাছের সারি রয়েছে।এর মধ্যে লক্ষাধিক টাকা মূল্যের আকাশি ও মেহগনি গাছ রয়েছে।এলাকাবাসী বলেন,বুধবার গাছ কাটার সময় মৌখিকভাবে বাঁধা দিলে তারা বাঁধায় কোনো কর্ণপাত না করে এরই মধ্যে দুটি গাছ কেটে নিয়ে ঘোড়াশালের আজগর স-মিলে বিক্রি করে।

এ বিষয়ে পলাশ উপজেলা বন কর্মকর্তা-মোঃআমিরুল হাছান বলেন,গাছকাটার বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম; তবে সরকারি আধা সরকারি এবং বে-সরকারি স্কুল কলেজ রাস্তার পাশের কোনো গাছ কাটতে হলে অবশ্যই বন-বিভাগের অনুমোদন প্রয়োজন। তারা যে কাজটি করেছে, তা বে-আইনি।
এসব গাছ নিধন প্রতিরোধে স্থানীয় এলাকাবাসীকে সচেতন হতে হবে। আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে।

পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম.ফখরুল হোসাইন বলেন, রাস্তার পাশ থেকে সরকারি গাছ কাটার কোনো সুযোগ নেই, কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT