1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পলাশে দোকানে চুরি

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

নাজমুল হক মণি:নরসিংদীর পলাশের ঘোড়াশাল বাইপাস সড়কে এক ভাঙারির দোকানে চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ আগস্ট) দিবগত রাতে মোঃ ফরিদ সরকারের ভাঙারির দোকানে চুরির ঘটনা ঘটে। ভাঙারির দোকানের বেড়ার টিন কেটে দোকানে ঢুকে নগদ অর্থ, অটোরিকশার ব্যাটারীসহ লৌহইস্পাত লুটপাট ও চুরি করে নিয়ে যায় চোরের দল।

ফরিদ সরকার জানান, প্রতিদিনের মতো সারাদিন ভাঙারির দোকানে বেচাকেনা করে রাতে দোকান বন্ধ করে বাসায় যান। রবিবার (২৫ আগস্ট) সকালে দোকান খুলে দেখেন, দোকানের টিনের বেড়া কেটে দোকানে থাকা নগদ অর্থ, অটোরিকশার ৮টি ব্যাটারীসহ লৌহইস্পাত মালামাল লুটপাট করে নিয়ে যায় চোরের দল। তিনি পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের কাছে নৈশ প্রহরীর টহল বাড়ানোর দাবি জানান।

এই চুরির ঘটনায় ফরিদ সরকারের প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT