1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান

র‍্যাব ১০ এর লুন্ঠিত ৬০টি আগ্নেয়াস্ত্রসহ ৪ হাজার রাউন্ড গুলি উদ্ধার এবং হস্তান্তর

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র‍্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়ার সময় সেনাবাহিনী কর্তৃক উদ্ধার হওয়া বিভিন্ন মডেলের ৬০ আগ্নেয়াস্ত্রসহ চার হাজার রাউন্ড গুলি র‍্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদীর সেনা ক্যাম্পে এই হস্তান্তর অনুষ্ঠিত হয়। র‍্যাব-১০ এর এসএসপি এমজি সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলা বারুদ হস্তান্তর করেন নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ই বেঙ্গল) লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র‍্যাব-১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনা বাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে নাইনমিমি পিকে ১৭টি, এসএমজি ৬টি, শর্টগান ১৬টিসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং চার হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেসব অস্ত্র র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন রকিব, তাহমিদসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT