1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত গণভোটের প্রচারণায় পলাশে ভোটের গাড়ি ধানের শীষে ভোট দিলে,এলাকার উন্নয়ন হবে-মাসুম নরসিংদীর পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বুলেটের গুলির চেয়ে ইন্টারনেটের গুলির শক্তি বেশি তা ছাত্র-জনতা দেখিয়ে দিয়েছে-ড. মঈন খান

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

নাজমুল হক মণি:বুলেটের গুলির চেয়ে ইন্টারনেটের গুলির শক্তি বেশি তা ছাত্র-জনতা দেখিয়ে দিয়েছে, যে কারণে সরকার দেশে ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। শনিবার(১৭ আগস্ট) দুপুরে নরসিংদীর চিনিশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী তাহমিদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের যে গণতন্ত্র হত্যা করেছে, তা আবারও পুরুদ্ধার করা হবে। আগামীতে দেশ মেধার ভিত্তিতে পরিচালিত হবে। কোনো ব্যক্তির ইচ্ছায় পরিচালিত হবে না। তিনি দেশের মানুষকে অত্যন্ত সরল ও সাধারণ উল্লেখ করে বলেন, দেশের মানুষ অর্থ-সম্পদ চায় না, তারা মুখে কথা বলতে চায়, মন খুলে কথা বলতে চায় ও ভোটের দিন-ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের মানুষকে ভোট দিতে চায়। কিন্তু আওয়ামীলীগ সেই অধিকার কেড়ে নিয়েছিল। যার কারণে দেশেরে মানুষ তাদের বিতারিত করেছে।
কবর জিয়রত শেষে তিনি নিহত তাহমিদের পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহযোগিতা করেন। এরপর তিনি কোটা আন্দোলনে নিহত পলাশের গজারিয়া ইউনিয়নের কলেজ শিক্ষার্থী ইমন ও আমজাদ হোসেনের কবর জিয়ার করে তাদের পরিবারকেও আর্থিক সহায়তা করেন।

এ সময় উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহসভাপতি আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু এ ছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি এম.এ সাত্তার, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু মহিউদ্দীন চিশতিয়া, ঘোড়াশাল পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন মোল্লা, সদস্য সচিব শাহিন -বিন-ইউসুফ, যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম পিন্টু,ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান,ডাংগা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমান,ডাংগা ইউনিয়ন বিএনপি নেতা জি. এম শাকিল, মোঃ বকুল মিয়া, গোলাম মোস্তফা, হারুন অর রশিদ, আবদুর রহমান বাবুল, বাদল মিয়া,ডাংগা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী সাজন আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভুইঁয়া সোহেল,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন, ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ ভুইঁয়া, সাবেক সাধারণ সম্পাদক মুকবুল মোর্শেদ রতন, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, সাবেক পলাশ শিল্পাঞ্চাল কলেজ ছাত্রদলের সভাপতি নয়ন মিয়া, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ, সদস্য সচিব আরিফ প্রমূখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT