1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত গণভোটের প্রচারণায় পলাশে ভোটের গাড়ি ধানের শীষে ভোট দিলে,এলাকার উন্নয়ন হবে-মাসুম নরসিংদীর পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল লক্ষ্য ছিল দরিদ্র মানুষের উন্নয়ন-ড. মঈন খান খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবের দোয়া মাহফিল

বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে।এ বিজয় ১৮কোটি মানুষের বিজয়-ড.মঈন খান

  • প্রকাশিতঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪

নাজমুল হক মণি: ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগে দীর্ঘ ১৬ বছর পর নরসিংদীর পলাশে বিএনপির বিজয় ও শান্তি মিছিলে এক পথ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন,বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে । এ বিজয় ১৮ কোটি মানুষের বিজয়। এ বিজয়ের পিছনে ১৮ কোটি মানুষের অবদান রয়েছে।জনগণ বুকের তাজা রক্ত অকাতরে বিলিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। স্বৈরাচারী আওয়ামীলীগের গজবের হাত থেকে দেশকে মুক্ত করেছে।

শুক্রবার(৯ আগস্ট) বিকেল ৪ টায় পলাশ উজেলার শহীদ ময়েজউদ্দিন সেতুর টোল প্লাজা থেকে বিএনপির ব্যানারে অনুষ্ঠিত মিছিলের এক পথ সভায় তিনি আরো বলেন,নতুন প্রজন্মের অনুরোধ করবো আপনারা ঠান্ডা মাথায় এগিয়ে চলুন।নিয়মনীতি শৃঙ্খলা ন্যায় নীতির ভিত্তিতে বাংলাদেশ গড়তে হবে। এখানে অন্যায় আবদার চলবে না । অচিরেই একটি অবাধ , সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহব্বান জানান।এতে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।পরে মিছিলটি বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক থেকে প্রদক্ষিণ করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহসভাপতি আওলাদ হোসেন জনি, এ্যাড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ও প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেন গাজী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি এম.এ সাত্তার, সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা,সহ সভাপতি হাজী শফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু ,মহিউদ্দীন চিসতিয়া, ঘোড়াশাল পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন মোল্লা, সদস্য সচিব শাহিন -বিন-ইউসুফ, যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম পিন্টু,

বিএনপি নেতা সৈয়দ মোহাম্মদ ইকবাল ,জি এম শাকিল ডাংগা ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম ও মনিরুজ্জামান,ডাংগা ইউনিয়ন বিএনপি নেতা আমজাদ হোসেন রোমান,গোলাম মোস্তফা,বাদল মিয়া, বকুল শেখ, আবদুর রহমান বাবুল, হারুন অর রশিদ, ডাংগা ইউনিয়ন ছাত্রদলে সভাপতি প্রার্থী সাজন আহমেদ, পলাশ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোঃ নজমুল হোসেন ভুইঁয়া সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মোস্তাক আহম্মেদ ভুইঁয়া, সাবেক সাধারণ সম্পাদক মুকবুল মোর্শেদ রতন, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, সাবেক পলাশ শিল্পাঞ্চাল কলেজ ছাত্রদলের সভাপতি নয়ন মিয়া, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ, সদস্য সচিব আরিফ ও পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র দলের আহ্বায়ক আখলাক হোসেন প্রমূখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT