1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

নরসিংদীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ মে, ২০২২

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা করেছে নরসিংদী সিভিল সার্জন অফিস। আজ রবিবার (২৯ মে) দুপুরে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম জানান, আগামী পাঁচ জুন থেকে শুরু হয়ে পরবর্তী চারদিন ব্যাপী জেলার ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পয়েন্টে মোট ৩ লক্ষ ৭৫ হাজার ৩৩৫জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় সকল অভিভাবকদেরকে তাদের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহবান জানানো হয়।ওরিয়েন্টেশন কর্মশালায় তথ্য উপস্থাপন করেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা। আগামী ৫ জুন থেকে ৪ দিনব্যাপী ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।কর্মশালায় নরসিংদী জেলা তথ্য কর্মকর্তা সাইফুল আলম, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT