1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

নাজমুল হক মণি: নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে দৈনিক জবাবদিহি পত্রিকার পলাশ উপজেলা প্রতিনিধি শাহ্ বোরহান মেহেদীকে সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর কবিরকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক মানবকন্ঠের হাজী জাহিদ হোসেন,সহ-সভাপতি দৈনিক স্বাধীন সংবাদের আনোয়ার হোসেন আনু, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতির মাহবুব সৈয়দ, সহ-সাধারণ সম্পাদক গণটিভির শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একুশে সংবাদের সাব্বির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক নাগরিক ভাবনা’র নাজমুল হক মণি, সাহিত্য,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক সংবাদের এস কে দেবনাথ সমীর, অর্থ সম্পাদক দৈনিক ভোরের পাতার আনিসুর রহমান আনিস, দপ্তর সম্পাদক বেঙ্গল টিভির পারভেজ আহমেদ, প্রচার সম্পাদক দৈনিক বাংলাদেশ খবরের মামুন শাহ্ পিংকু, আইন বিষয়ক সম্পাদক দৈনিক সময়ের কন্ঠের মঞ্জুর হোসেন খাঁন, তথ্য ও গবেষনা সম্পাদক দৈনিক ফিনান্সিয়াল পোস্টের কামরুল খাঁন।
সদস্য হলেন, নরসিংদী বাণীর এস.এম হাবিবুল্লা, দৈনিক বাংলাদেশ খবরের নাজমুল হাসান, দৈনিক যুগান্তরের খায়রুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচারের নোমান আহমেদ রাজা ও দৈনিক যুগযুগান্তরের হারুন-অর-রশীদ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT