1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার

কালীগঞ্জে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র‍্যালী ও আলোচনা সভা

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ জুন, ২০২৪

জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এর নেতৃত্বে প্রায় পাঁচ শত মোটরসাইকেল ও শতাধিক গাড়ীর বর্নাঢ্য আনন্দ র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে বাঘুন উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম তোরণ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান।
মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এম নজরুল ইসলাম, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুইয়া, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান ফারুক মাষ্টার ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল কাদের নান্নু, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক্র ও প্রিন্ট মিডিয়া কর্মরত সাংবাদিকবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT