1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

নরসিংদীতে চেয়ারম্যান হত্যা মামলার আসামী বিমানবন্দরে গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ১ জুন, ২০২৪

নাজমুল হক মণি: নরসিংদী সদরের মেহেরপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মাস্টারমাইন্ড আসামি রাসেল মাহমুদকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (১ জুন) বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আলোচিত মাহবুব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই নম্বর আসামি রাসেল মাহমুদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বৃহস্পতিবার রাতে কাতার এয়ারলাইন্স যোগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রাসেল রওনা দিচ্ছেন- এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা পুলিশ ও ডিবির একটি টিম তাকে গিয়ে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড চাইব। রিমান্ডে বাকি তথ্য উদঘাটনের চেষ্টা করব। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত মাহবুবুলের ভাই হাফিজুল্লাহ নিজে বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞতানামা ১২ জনকে আসামি করে মাধবদী থানায় অভিযোগ করেন। এরপর পরপর নরসিংদী জেলা পুলিশ ৭২ ঘণ্টার মধ্যে ৬ জন এজাহারের দাগী আসামি এবং আরও আটজনকে গ্রেপ্তার করতে সক্ষমন হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য: গত ২৮ মে মঙ্গলবার দিবাগত রাত সােয়া ১২টার দিকে একদল দুর্বৃত্ত মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় মাহবুবুল হাসানকে (৪০) গুলি করে ও পরে কুপিয়ে হত্যা করে। এ সময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা সাঈদ হাসান পাপ্পু (৩৮) ও ফরহাদ মিয়া (৪০) নামে আরও ২ জন। ভগিরথপুর গ্রামের হাজী ইমাম উদ্দিনের ছেলে নিহত মাহবুবুল হাসান মেহেরপাড়া ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT