1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে ঘোড়াশাল পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ মে, ২০২২

প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মীরা।উন্নয়ন বাঁধাগ্রস্থ’র মূল ষড়যন্ত্রকারী, দেশ বিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের জন্য বিএনপি, ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের দায়ী করে তাদের প্রতিহত করার স্লোগানে মুখরিত করে বিক্ষোভ মিছিল বের করে তাঁরা।শনিবার (২৮ মে) বিকালে ঘোড়াশাল পৌর অডিটোরিয়াম হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘোড়া চত্তরে গিয়ে শেষ হয়।পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন,পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, সাধারন সম্পাদক নোমান আহমেদ রাজা, সহ-সভাপতি নাজিমুর রহমান সোহান, রোবায়েত আহমেদ রিজু, কামরুল ইসলাম হিমেল, যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম রাহাত, ছাত্রলীগ নেতা মাহাবুব আলম শুভ, তানভির রহমান প্রমুখ।বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, দেশ যেখানে জাতির পিতার কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বড় বড় মেগা প্রকল্পসহ সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। ঠিক এমনি সময় বিএনপি-জামায়াত চক্র দেশবিরোধী ষড়যন্ত্রসহ নানা অপরাধ তৎপরতা শুরু করেছে।লন্ডনে বসে তারেক রহমান দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাও করছে। কিন্তু ছাত্রলীগের একটি সদস্যও বেঁচে থাকা অবস্থাতে সে সপ্ন বাস্তবায়নের কোনো সুযোগ নেই।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT