1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে গায়ক পিয়ালসহ নিহত ২

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১১ মে, ২০২৪

নরসিংদীর পাঁচদোনায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গায়ক আহসান তানভীর পিয়ালসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা অন্য তিন যাত্রী।

শনিবার (১১ মে) ভোরে পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মাইক্রোবাসের যাত্রী ‘অড সিগনেচার’ মিউজিক ব্যান্ডের সদস্য আহসান তানভীর পিয়াল (২৬) ও মাইক্রোবাসের চালক সালাম (৪৩)। আহতরা হলেন ঢাকার মহাখালী এলাকার আফতাব উদ্দিনের ছেলে আকিব (২৬), সিলেট হবিগঞ্জ এলাকার খোরশেদ আলমের ছেলে সাকিব (২৬) এবং চট্রগ্রাম পাথর ঘাটা এলাকার অনুপের ছেলে অমিত (২৭)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ভোরে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস আনুমানিক ভোর ৫টার দিকে নরসিংদীর চৈতাব এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছালে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সালাম ও শিল্পী পিয়াল নিহত হন।
আহত তিন যাত্রীকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি পালিয়ে যাচ্ছিল, পরে ভুলতা থেকে সেটি আটক করে হাইওয়ে থানা পুলিশ। মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করি এবং মাধবদী থানায় হস্তান্তর করি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT