1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

পলাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মে, ২০২৪

নরসিংদীর পলাশের ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে ৩০-৩২ বছর বয়সী অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ মে) বিকেল আনুমানিক চারটার দিকে ঘোড়াশালের দুই রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে ঘোড়াশাল ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে যান।

পুলিশ ও স্থানীয়রা জানান,দুর্ঘটনার সময় ওই যুবক রেললাইনে বসা ছিলেন নাকি হাঁটছিলেন, তা জানা যায়নি।ঢাকা থেকে ছেড়ে আসা কোনো একটি ট্রেন নরসিংদীর দিকে যাচ্ছিল। দুর্ঘটনাবশত ওই যুবক ট্রেনটির চাকায় আটকে যায়।ট্রেনটি তাঁকে প্রায় ১০ গজ টেনে নেওয়ার পর প্রাণ- আর এফএল স্কুল-সংলগ্ন স্থানে রেললাইনে ছিটকে পড়েন।এতে মাথা ও পা কেটে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা ঘটনাটি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে জানান।খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নায়েবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহিদুল্লাহকে জানান। তিন ঘণ্টার বেশি সময় ধরে লাশটি সেখানে পড়ে আছে।

ঘোড়াশাল ফাঁড়ির উপপরিদর্শক নায়েবুল ইসলাম জনগণের বাণী কে বলেন,আমরা লাশের পাশে আছি।রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করবে। যতটুকু দেখা যাচ্ছে, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মাথা ও পা কেটেছে। সুরতহাল প্রতিবেদন করার সময় শরীরের আর কোথাও কেটেছে কি না, নিশ্চিত হওয়া যাবে।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, লাশ উদ্ধার করেছি, রাত বেশি হওয়ায় আগামীকাল লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং পিআইবি’র মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করবো।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT