1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

পলাশ উপজেলা চেয়ারম্যান প্রার্থী শরিফুল হকের পথসভা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আসন্ন ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরিফুল হক কে ঘিরে এক সংক্ষিপ্ত পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে পলাশ বাসস্ট্যান্ডে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী’র পরিচালনায় বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন,ঘোড়শাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার,সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কারীউল্লাহ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সেলিনা আক্তার, ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই,গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,গজারিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি বদরুজ্জামান ভূঁইয়া প্রমূখ।

সভায় বক্তাগণ বলেন,মানুষ চায় উন্নয়ন। উন্নয়ন ধারা বজায় রাখতে আগামী ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল হক,ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সেলিনা আক্তার কে বিজয়ের ব্যাপারে দলমত নির্বিশেষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবাই কে এগিয়ে এসে কাজ করার আহবান জানান। সভা শেষে ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষারের নেতৃত্বে পলাশ বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে একই স্হানে এসে মিছিল শেষ হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT