1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ মে, ২০২২

নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ শনিবার সকালে রায়পুরা পৌর এলাকার মেথিকান্দা রেলওয়ে স্টেশনসংলগ্ন রেললাইনের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।তবে নিহত কিশোরের পরিচয় নিশ্চিত করতে পারেনি রেলওয়ে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ১৪ বছর। নিহত কিশোরের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও সবুজ রঙের টি-শার্ট।রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, আজ সকাল ৮টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি রেললাইনের পাশে এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি ও রায়পুরা থানা–পুলিশ ঘটনাস্থলে যান। পরে সকাল নয়টার দিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী ঘটনাস্থল থেকে কিশোরের লাশ উদ্ধার করেন।ইমায়েদুল জাহেদী বলেন, আন্তনগর তূর্ণা-নিশিথা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত কিশোরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। নিহত কিশোরের লাশ পুলিশ ফাঁড়িতে এনে সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT