1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

ইতিহাস গড়লেন, মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
নরসিংদীর পলাশের ঘোড়াশাল মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায়, উপজেলার সব রেকর্ড ভেঙে এই প্রথম শান্তিপূর্ণ ভাবে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে হাজার হাজার দর্শকের উপস্থিতি ইতিহাস গড়লেন।
রবিবার (৮ মার্চ) বিকালে ঘোড়াশাল পৌর ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী- ২(পলাশ)আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ্ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান ও আবু হাসান চৌধুরী প্রিন্সসহ ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলর এবং স্হানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। খেলা পরিচালনা করেন পৌর কাউন্সিলর ইমরান হোসেন।
মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় ১-০ গোলে নেহাব ফুটবল ক্লাবকে পরাজিত করে পাঁচদোনা বন্ধুমহল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।
আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT