1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

পলাশের ডাংগায় আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
মোঃ নাজমুল হক মণি: নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় আগামী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ডাংগা ইউনিয়ন আ: লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ডাংগা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ডাংগা  ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবের উল হাইয়ের সভাপতিত্বে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কাওসার ভূইয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২(পলাশ) আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আ: লীগের সাধারন সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও বর্তমানে পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল হক, জেলা আ: লীগের সদস্য  আজাহার খন্দকার,উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ্ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা আ.লীগের সহ সভাপতি সফিকুল ইসলাম ও আবদুস সালাম।
 আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক জসিম রানা,যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক খোরশেদ হোসেন সেলিম,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসাইন,ছাত্রলীগের সভাপতি আমিনুল ও সাধারণ সম্পাদক নাঈম প্রমুখ।
বর্ধিত সভায় ডাংগা ইউনিয়ন আ: লীগের সকল সহযোগী সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী পলাশ উপজেলা আ: লীগের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT