1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

পলাশে সুপারিনটেনডেন্টের বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

নরসিংদীর পলাশে অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট কে ব্যাপক সাজসজ্জ্বা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজৈর এশায়াতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ ব্যতিক্রমী বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়ী সুপারিনটেনডেন্ট হলেন-কাজৈর এশায়াতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপারিনটেনডেন্ট মরহুম আলহাজ্ব মাওঃ ছৈয়দ আহমদ (বড় হুজুর) এর ছেলে মাওঃ আবু ছাইদ। চলতি বছর তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তার বর্ণাঢ্য চাকরি জীবনের শেষে বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতে এই মাদ্রাসার পরিচালনা পরিষদ,কর্মরত শিক্ষক,প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা আয়োজন করেন বর্ণাঢ্য বিদায়ী অনুষ্ঠানের।

অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও ডাংগা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসাইন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংগা ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সামসুল আলম,ইউপি সদস্য আঃআজিজ লাল মিয়া,আ.লীগ নেতা শাহিন,জালাল উদ্দিন,মাহমুদুল হাসান সহ অত্র মাদ্রাসার শিক্ষক,প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ এবং স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদায়ী সুপারিনটেনডেন্ট আবু ছাইদ বলেন, চাকরি জীবনের শেষে এমন বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদায় মুহূর্তের দুঃখ ভারাক্রান্ত হৃদয় আজ আনন্দে ভরে গেছে।

অনুষ্ঠান শেষে বিদায়ী সুপারিনটেনডেন্ট কে পর্যাপ্ত উপহার, উপঢৌকনসহ সুসজ্জিত গাড়িতে নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT