1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

কালীগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য আখতারউজ্জান

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান।

মঙ্গলবার সকালে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে শীতার্তদের মাঝে এক হাজার পিস কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি।
দায়িত্বপ্রাপ্ত জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উম্মে হাফসা নাদিয়া, সমাজসেবা কর্মকর্তা শাহদাত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর’ই জান্নাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা আতাউর রহমান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তফা মিয়া, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফী মেহেদী হাসান, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু মিয়া, বক্তারপুর ইউপি চেয়াম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরীফুল ইসলাম সরকার তোরণ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুইয়া, পৌর কাউন্সিলর আফসার হোসেন, বাদল হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT