1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

কালীগঞ্জে নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে নৌকার সমর্থককে জরিমানা

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে মেহের আফরোজ চুমকির নৌকা প্রতীকের সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদাল পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। এসময় উপস্থিত ছিলেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ।

সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের সাইলদিয়া গ্রামে পাকা রাস্তার উপর মেহের আফরোজ চুমকির নৌকা প্রতীকের পক্ষে তোরণ নির্মাণ করেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আব্দুল আজিজ খানের পুত্র আরিফুল ইসলাম রানা (৩৪)। শনিবার সকালে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ ধারায় আরিফুল ইসলাম রানাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT