1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

কালীগঞ্জে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে মেহের আফরোজ চুমকির নৌকা প্রতীকের সমর্থককে ৫০ হাজার টাকা এবং হোটেল রেস্তোরা আইনে স্বপ্নপুরী হাইওয়ে হেভেন রিসোর্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদাল পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। এসময় উপস্থিত ছিলেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্য।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মেহের আফরোজ চুমকির নৌকা প্রতীকের পক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক বাদল শিকদার প্যান্ডেল করে গণজমায়েত ও ভুড়িভোজের আয়োজন করেন। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৮ এর ১৮(১) ধারায় একটি মামলায় বাদল শিকদারকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও একই ইউনিয়নের লুদুরিয়া গ্রামে অবস্থিত স্বপ্নপুরী হাইওয়ে হেভেন রিসোর্টে অভিযান চালিয়ে বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর ১৯ ধারায় নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT