1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

১১০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ

মাধবদী সংবাদদাতা:নরসিংদী
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

নরসিংদীর মাধবদীতে ১১০ পিছ ইয়াবাসহ আনন্দী গ্রামের মৃত আঃ আউয়ালের পুত্র মোঃ ওয়াসিম ওরফে শিশু নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।
গত ২০ ডিসেম্বর রাত ৯টায় মাধবদী পৌরসভার আনন্দী চৌরাস্তা মোড় নতুন ব্রীজের উপর থেকে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন এস আই (নিরস্ত্র) মোঃ ফজলে রাব্বী মোল্লা সঙ্গীয় এস আই (নিরস্ত্র) মোঃ আরিফুর রহমান ও এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আনোয়ার হোসেন মাধবদী থানা এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালীন মাধবদী নতুন বাসস্ট্যান্ডে অবস্থান করছিল।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাধবদী থানার আনন্দী নতুন ব্রীজের উপর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কেনাবেচা হচ্ছে। তখন সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মাধবদী থানা পুলিশ মোঃ ওয়াসিম ওরফে শিশুকে ১১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে মাধবদী থানায় নিয়ে আসে । পূর্বে ও ওয়াসিম ওরফে শিশুর নামে একাধিক মাদক মামলা রয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT