1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

নরসিংদীর জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন ইউসুফ আহমেদ

মাধবদী সংবাদদাতা:নরসিংদী
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

নরসিংদী জেলা শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন মাধবদী থানার পাঁচদোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ আহমেদ। শনিবার নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় (সেপ্টেম্বর-অক্টোবর ২০২৩) মাসের শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত), শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এসআই (ডিবি), শ্রেষ্ঠ এএসআই, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার, শ্রেষ্ঠ মাদক চোরাচালান মালামাল উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ টিএসআই (ট্রাফিক) ক্যাটাগরিতে মনোনীতদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব শামসুল আরেফিনসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT