1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের

কালীগঞ্জে বিএসপি মনোনীত প্রার্থী ঊর্মিকে দলীয় সংবর্ধনা

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

গাজীপুর -৫ বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনয়ন পাওয়ায় বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় সদস্য ঊর্মিকে সংবর্ধনা জানিয়েছেন বিএসপি ও আনজুমানের কালীগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা বিএসপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে ফুল দিয়ে বরণ করে নেন ঊর্মিকে।

গাজীপুর -৫ আসনের বিএসপির প্রার্থী ঊর্মি বলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি দেশের জন্য,মানুষের জন্য কাজ করে। বিএসপির চেয়ারম্যান সাইফুদ্দিন আল মাইজভান্ডারি মুরশিদ কেবলাকে ধন্যবাদ জানাই,কারণ তিনি আমার উপর আস্থা রেখেছেন,আশা করি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে গাজীপুর – ৫ আসনটি বাংলাদেশ সুপ্রিম পার্টি কে বিপুল ভোটে বিজয় করে উপহার দিবো।

উল্লেখ গাজীপুর -৫ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির দলিয় মনোনয়ন চেয়ে মনোনয়ন ফ্রম সংগ্রহ করেন ৩ জন পার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় সদস্য ঊর্মি, আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া কালীগঞ্জ থানার কেন্দ্রীয় খানকাহ শরিফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আল মাইজভান্ডারি,বাংলাদেশ সুপ্রিম পার্টি কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ফয়সাল দেওয়ান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি কালীগঞ্জ উপজেলার সিনিয়র সহ সভাপতি ও খলিফা মোঃ বাচ্চু মিয়া আল মাইজভান্ডারি,আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া কালীগঞ্জ থানার কেন্দ্রীয় খানকাহ শরিফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আল মাইজভান্ডারি, সালাউদ্দিন আল মাইজভান্ডারি, যুগ্ম সাধারণ সম্পাদক আলমাছ ফকির, সাধারণ সম্পাদক ফয়সাল দেওয়ান, দপ্তর সম্পাদক এমদাদুল হক, পুবাইল থানা সভাপতি মোঃ খলিলুর রহমান, মইনিয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT