1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের

নরসিংদীর ঘোড়াশালে আওয়ামীলীগের চা-চক্রে সমাবেশে পরিণত হয়

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

নরসিংদী-২ নির্বাচনী এলাকার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের চা-চক্রে সমাবেশে পরিণত হয়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নরসিংদী-২(পলাশ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ এর পক্ষে চা-চক্রের আয়োজন করেন ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ।পরে চা-চক্রে ঘোড়াশাল পৌরসভা,ডাংগা, জিনারদী,গজারিয়া, চরসিন্দুর, মেহেরপাড়া,পাঁচদোনা ও আমদিয়া ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মী এসে সমাবেশে পরিণত হয়। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীরা ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ এমপি’র পক্ষে কর্মীসভা করেন।

ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শরিফুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী,ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার,ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তানজিরুল হক রনি,উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই,গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী,চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন,আমদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু,পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,মেহের পাড়া ইউপি সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক,গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদরুজ্জামান ভূঁইয়া,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শেখর প্রমুখ।

সভা শেষে আওয়ামীলীগের নেতাকর্মীরা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ এমপি’র পক্ষে মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক,ঘোড়াশাল বাজার ও ঘোড়া চত্বর পদক্ষিণ করে একই স্হানে এসে মিছিল শেষ করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT