1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

কালীগঞ্জে চিকিৎসা সহায়তায় সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ক্যান্সার আক্রান্ত ১৩জন, কিডনী রোগে আক্রান্ত ২জন, লিভার সিরোসিস, ষ্ট্রোক প্যারালাইজড আক্রান্ত ১০ জন, জন্মগত হৃদরোগে আক্রান্ত ৪ জন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩জন ও রোগে আক্রান্ত হয়ে মৃত ৩জন ব্যক্তির নমিনীসহ মোট ৩৫ জন রোগীর মাঝে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা বাবদ মোট ১৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের পরিবারের সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT