1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের

কালীগঞ্জে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে বিএনপি-জামাতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাড়াও নারী সমাজ এই স্লোগানে উপজেলা মহিলা আওয়ামী লীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কালীগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহফুজা পারভীনের সঞ্চালনায় মানববন্ধনে যোগদেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম রবীন হোসেন।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর যুব লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মো. বাদল হোসেন ভূইয়া, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আমিরুন নেছা, পৌর কাউন্সিলর নার্গিস বেগম, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি পিয়ারা বেগম শান্তা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক রুনা বেগম, ঝর্না বাদল, সাংগঠনিক সম্পাদক শিখা বেগম প্রমূখ।
এ সময় কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম রবীন হোসেন বলেন, কালীগঞ্জে আওয়ামী লীগ পূর্বেও রাজপথে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কালীগঞ্জে স্বাধীনতা বিরোধী কোন শক্তিকে মাঠে নামার সুযোগ দেয়া হবে না।
উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জুয়েনা আহমেদ বলেন, বিএনপি জামাতের ডাকা অবরোধ হরতালের মত কর্মসূচিতে কালীগঞ্জে তেমন কোন প্রভাব দেখা যায়নি। বিগত দিনে কালীগঞ্জের রাজপথ আওয়ামী লীগের দখলেই ছিলো। আজকেও অবরোধ প্রতিরোধে উপজেলা আওয়ামী লীগের পাশাপাশি মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ রাজপথে রয়েছি। যে কোন ধরণের ঘটনার মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি।
উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন বলেন, কালীগঞ্জ হল মেহের আফরোজ চুমকি আপার ঘাঁটি। এখানে বিএনপিকে কখনো কোন নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেয়া হবে না।
যুব মহিলা লীগের সভাপতি পিয়ারা বেগম শান্তা বলেন, বিএনপি জামাতের অবরোধ প্রতিরোধে কালীগঞ্জের রাজপথে আওয়ামী লীগের পাশাপাশি উপজেলা ও পৌর যুব মহিলা লীগের নেত্রীরা অবস্থান রয়েছি। বিএনপি জামাত দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। তাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না।
এ সময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের মহিলা ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT