1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

পূবাইলে বৃদ্ধ মহিলাকে ধর্ষণের অভিযোগে ১ যুবক গ্রেফতার

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় এক বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগে নিলয় খান নামে এক যুবক কে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।

এই ঘটনার ৮ ঘণ্টার মধ্যেই মূল আসামি নিলয় খান (২০)কে গ্রেফতার করে পূবাইল থানার কর্মরত এসআই সাহিদুল ইসলাম।

ধর্ষক নিলয় খান ৪০ নং ওয়ার্ডের মেঘডুবী পশ্চিম পাড়া (মুন্সিবাড়ি)এলাকার আব্দুস সালাম খানের পুত্র। এর পূর্বে ও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানান এলাকাবাসী। ধর্ষিতার মেয়ে সুফিয়া বেগম জানান, আমার মা একজন স্টোক করা বিছানায় পড়ে থাকা রোগী। আমার পিতার মৃত্যুর এক সপ্তাহ পর অর্থাৎ গত ৫ নভেম্বর দুপুরে আমরা আমার বৃদ্ধ মাকে একা রেখে একটি বিয়ের দাওয়াতে খেতে সবাই চলে গেলে ওই সুযোগে নিলয় খান আমার স্টোক জনিত বয়স্ক মাকে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিকেলে বাড়ি ফিরলে আমার প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী মোরশিদা আমার মায়ের কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন নিলয় খান আমাকে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণ মামলার মাধ্যমে আসামি নিলয় খান কে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে তদন্ত সাপেক্ষে বাকি ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT