1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

নরসিংদীর পলাশে আনসার ও ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ মে, ২০২২

শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে আজ সোমবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদীর জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ। উপজেলা আনসার এবং ভিডিপি কমান্ডার নুরুল ইসলাম পাঠানের সভাপতিত্বে সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেলিম প্রমুখ। সমাবেশ শেষে কাজের বিশেষ দক্ষতার জন্য কয়েকজন আনসার দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরন করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT