1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

টঙ্গীতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার চার্জশীট ভূক্ত আসামী, ছাত্রলীগের সভাপতি পদ পাওয়ার জন্য দৌড়ঝাঁপ

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

গাজীপুর মহানগরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় চার্জ শীটভুক্ত আসামী তামিম আহমেদ পদ পেতে ইতোমধ্যে গাজীপুর মহানগরীর ছাত্রলীগের দফতরে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, শুরু করেছেন দৌড়ঝাঁপ।এমনি অভিযোগ উঠেছে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী তামিম আহমেদের বিরুদ্ধে।

জানা যায়, মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দেওয়ার পর নতুন কমিটি ঘোষণার জন্য পদপ্রার্থীদের জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়। এর পর থেকেই সাবেক ছাত্রলীগের বিতর্কিত এই নেতা নতুন করে পদে আসার জন্য দৌড়-ঝাঁপ শুরু করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে,২০১৫ সালে ১৭ নভেম্বর দুপুরে পূর্ব শত্রুতার জেরে টঙ্গীর আউচপাড়া এলাকার মৃত.আসাদ মিয়া ছেলে সাজ্জাদ হোসেন বাদলকে কুপিয়ে হত্যা করেন তামিম ও তার সহযোগীরা।ঐ ঘটনায় নিহতের মা বাদী হয়ে তামিমসহ আরো পাঁচজনের নাম উল্লেখ করে পরের দিন টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলা নং- ৩৬।পরে অভিযুক্তরা গ্রেফতার হয়ে কয়েক বছর জেলও খাটেন।অবশেষ সাবেক ছাত্রলীগ নেতা তামিম আহমেদ কে,সেই মামলার অন্যতম আসামিসহ চিহ্নিত সন্ত্রাসী উল্লেখ করে তদন্ত প্রতিবেদনও জমা দেয় পুলিশ।ছাত্রলীগের কমিটিতে পদ পেতে ইতোমধ্যে তামিম জাতীয় পরিচয় পত্রে নিজের নাম পরিবর্তন করে তামিমের স্থলে তালিম লিখিয়েছেন।
এদিকে জেল খাটার পর সম্প্রতি জামিনে বের হলেও বাদ দিয়েছেন পড়াশোনা। কয়েক বছর ধরে নেই তার ছাত্রত্ব। তবে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম দুটি থানায় নতুন কমিটি হওয়ার খবর পেয়েই চার্জশিটভুক্ত প্রধান আসামি তামিম টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।
এ বিষয়ে জানতে তামিমের মুঠোফোন একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।ছাত্রলীগের একাধিক সাবেক নেতাকর্মীরা অভিযোগ করেন, বিবাহিত, ছাত্রত্ব নেই বা চার্জশিটভুক্ত আসামিরা যদি ছাত্রলীগের নেতৃত্বে আসে তাহলে কমিটি বিতর্কের মধ্যে পড়ে যাবে। এছাড়াও গঠনতন্ত্রে স্পষ্ট করেই বলা আছে, বিবাহিত বা ছাত্রত্ব নেই এমন কেউ পদে তো দূরের কথা সদস্যই থাকতে পারবে না। আর চার্জশিট ভুক্ত হত্যা মামলার আসামির সভাপতি পদে আসা সম্ভব নয়।গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু বলেন, ছাত্রলীগের কমিটিতে যোগ্য লোকদের নিয়ে আসা হবে। বিবাহিত বা ছাত্রত্ব নেই এমন কেউ এই কমিটিতে জায়গা পাবে না। আর কোনও হত্যা মামলার আসামির পদ বা সদস্য হওয়ার কোনও সুযোগ নেই।অনেকে জীবন বৃত্তান্ত জমা দিয়েছে। যাচাই-বাছাই শেষে থানা কমিটির পদ ঘোষণা করা হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT