1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ

নরসিংদীর ঘোড়াশালে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে উপজেলার ঘোড়াশাল পৌরসভার অডিটরিয়াম প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২(পলাশ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২(পলাশ) আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খাঁন পোটন।

এসময় আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি শরীফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

এসময় আরও উপস্থিত ছিলেন গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন,আমদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু,মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত,উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান, পৌর কাউন্সিলর, পৌর কর্মকর্তা/কর্মচারি সহ পৌরসভার মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অসচ্ছল উপকারভোগী নারী-পুরুষ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT