1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

মানুষের সেবা করতে হলে প্রচুর পরিশ্রম করতে হয়:মেহের আফরোজ চুমকি এমপি

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

মানুষের সেবা করতে হলে প্রচুর পরিশ্রম করতে হয়। সারাদিন কষ্ট করতে হয়, সে কষ্ট আমি করেছি। আমার বিশ্বাস আমি আপনাদের কাছে থেকে ভালবাসা পাব।ে কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের তৃণমূলের জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, এমপি।

১২,অক্টোবর বিকেলে বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান আখন্দ ফারুক এর সভাপতিত্বে ও ইউপি ৫নং ওয়ার্ড সদস্য মাহমুদুর রশিদ টুটুল এর সঞ্চালনায় বেরুয়া এ,আর খান উচ্চ বিদ্যালয় মাঠে তৃনমূলের জনগণের সাথে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, নির্বাচনের আগে অনেকেই ৫শ টাকা দিয়ে আপনাকে ভোট দিতে বলবেন। টাকার বিনিময়ে ভোট দিলে আপনাদের ভবিষ্যত ভালো হবে না। আমরা কমিউনিটি ক্লিনিক, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকালীন ভাতা চালু করেছি। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সাধনের ফলে শিক্ষার মান ও হার বৃদ্ধি পেয়েছে।বাংলাদেশ এখন উন্নয়নের পথে ধাবিত হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামী নির্বাচনে বাংলাদেশের উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারো নির্বাচিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ,

কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদুল আলম খান মাসুদ, শর ও মেয়র এস এম রবিন হোসেন, বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম খান রফিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান পলাশ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জুয়েনা আহম্মেদ, যুব মহিল লীগের সভাপতি পিয়ারা বেগম শান্তা, ইউনিয়ন পরিষদের মেম্বার, সরকারের বিভিন্ন উপকারভোগী, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT