1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

পলাশে সরকারের উন্নয়ন প্রদর্শনী ও তারুণ্যের সমাবেশ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ১ অক্টোবর, ২০২৩

নরসিংদীর পলাশে সরকারের উন্নয়ন প্রদর্শনী ও তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষারের উদ্যোগে হাজারো মোটরসাইকেল ও নেতাকর্মী নিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে তারুণ্যের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি শুরু করেছে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার যে অভিযাত্রা, তাতে তারুণ্যে অগ্রণী ভূমিকা পালন করবে জানিয়ে এই সমাবেশকে বেশ গুরুত্ব দিয়েছেন তাঁরা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পলাশ বাসস্ট্যান্ডে ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষারের নেতৃত্বে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে হাজারো মোটরসাইকেল ও নেতাকর্মী নিয়ে র‌্যালি বের করে উপজেলার পলাশ বাজার, বাগপাড়া,পাইসকা,ঘোড়াশাল ঘোড়া চত্বর,পলাশ বাইপাস সড়ক সহ বিভিন্ন প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে পৌর এলাকার গড়পাড়া বালুর মাঠে গিয়ে শেষ হয়।পরে সেখানে তারুণ্যের সমাবেশ হয়।

তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২(পলাশ)আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের যুগান্তকারী এসব উন্নয়ন-অর্জন তুলে ধরে নানা কর্মসূচি নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। বিএনপি-জামায়াতের শাসনামলে হওয়া জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, দুর্নীতি, হত্যা, নির্যাতনের চিত্র জনগণের সামনে তুলে ধরা। আর আওয়ামীলীগ সরকারের সময়ে কী উন্নয়ন হয়েছে, সেগুলো তুলে ধরা।

তারুণ্যের সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রদর্শনী করা হয়। সরকারের উন্নয়ন তুলে ধরে এক ভিডিও প্রামাণ্য চিত্র দেখিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাত ১০ টার দিকে তারুণ্যের সমাবেশ সমাপ্ত হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT