1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

কালীগঞ্জে পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও গণভোজ

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিন আহমেদ এর ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার ঘোড়াশাল ফেরী ঘাট ঈদগাহ মাঠে কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মামুন শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক কাজী মো. বশির, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শরিফ হোসেন খান কনক, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, সদস্য আমজাদ হোসেন স্বপন, ৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আহমেদুল কবির।
এ সময় উপজেলা ও কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ বলেন, ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর সারাদেশে ২২ দল কর্তৃক আহুত হরতালের মিছিলে নেতৃত্ব প্রদানের সময় কালীঞ্জে তৎকালীন স্বৈরাচার এরশাদ সরকারের কতিপয় সন্ত্রাসী হামলায় তিনি ঘটনাস্থলেই শাহাদাৎ বরণ করেন।
আলোচনা সভা শেষে জাতীয় বীর মুক্তিযোদ্ধা শহীদ ময়েজউদ্দিন আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত সহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে দোয়া করা হয়। পরিশেষে উপস্থিত সকলের মাঝে দুপুরে গণভোজ অনুষ্ঠিত হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT