1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৪০ লাখ টাকার হেরোইন উদ্ধার.কালীগঞ্জে যুবলীগ নেতার অফিসে মাদকের আসর থেকে গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে ইউনিয়ন যুবলীগ সভাপতির ব্যক্তিগত অফিসে মাদকের আসর চলাকালে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সময় এনামুল ভূঁইয়া (৪০) নামে একজনের নিকট থেকে প্রায় ৪০ লাখ টাকার মাদকদ্রব্য হেরোইন জব্দ করা হয়েছে। উপজেলার বক্তারপুর ইউনিয়নের রাজনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানা পুলিশ।

রবিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এনামুল ভূঁইয়াকে আদালতে পাঠানো হয়েছে। অন্য চারজনকে মোবাইল কোর্টে দুই হাজার দুইশত টাকা করে জরিমানা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে বক্তারপুর ইউনিয়নের উত্তর রাজনগর এলাকায় (নয়াবাজার) অবস্থিত বক্তারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজিজুল হক মাসুমের ব্যক্তিগত অফিসে মাদকের আসর চলছিলো। সে সময় গোপনে এ সংবাদ পৌঁছে যায় পুলিশের কাছে। পরে দিবাগত রাত ১টার দিকে ওই অফিসে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে পুলিশ পাঁচজনকে আটক করতে পারলেও অফিসের মালিক মাসুমসহ আরো কয়েকজন পালিয়ে যায়। সে সময় সকলেই মাদক সেবন করছিল। পরে একে একে সকলের দেহ তল্লাশি করে পুলিশ। এর মধ্যে এনামুল ভূঁইয়ার দেহ তল্লাশির সময় ৪০ পুড়িয়া হোরোইন (মোট ৪০০ গ্রাম) পাওয়া যায়। পরে তা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার এনামুল ভূঁইয়া উত্তর খৈকড়া এলাকার মৃত সাহেব আলীর ছেলে। সে এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। অন্য চারজন হলো, দুর্বাটি এলাকার আমজাদ হোসেনের ছেলে রাসেল (২৫), দক্ষিণ চুয়ারীয়াখোলা এলাকার মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ হারেসুল ইসলাম (২১), একই এলাকার মৃত রশিদ খানের ছেলে হিরন খাঁ (২৫) এবং উত্তর রাজনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে ছানাউল্লাহ (৬০)।
রোববার দুপুরে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম লিটন বাদী হয়ে গ্রেপ্তার এনামুল ভূঁইয়ার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে আটক বাকি চারজনকে মোবাইল কোর্টে হাজির করলে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া তাদের প্রত্যেককে দুই হাজার দুইশত টাকা করে মোট ৮ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন।
বক্তারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজিজুল হক মাসুমের বক্তব্য জানতে তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্বব হয়নি।
মামলার বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম লিটন বলেন, শনিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে এনামুল ভূঁইয়াকে ৪০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের মোবাইল কোর্টে হাজির করলে বিচারক তাদের কাছ থেকে জরিমানা আদায় করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT