1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

নরসিংদী জেলার শ্রেষ্ঠ ইউএনও রবিউল আলম

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল আলম।জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে এক সভায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাটাগরিতে ৬টি উপজেলার মধ্যে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলমকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে নির্বাচিত করা হয়। ২২ সেপ্টেম্বর শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম জানান, এই প্রাপ্তি আমাকে আরও দায়িত্বশীল করবে। কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য কিছু করতে পুরস্কৃত হয়েছি, এটা সত্যিই আনন্দের। তবে আজকের এই অর্জন পুরো পলাশবাসীর অর্জন বলে আমি মনে করি।

তিনি আরো বলেন, পলাশ উপজেলার শিক্ষার মানোন্নয়নে প্রতিটি বিদ্যালয়ে ভাষা চর্চা ক্লাস চালু করা হয়েছে। চলমান আছে সাংস্কৃতিক ক্লাব কার্যক্রম। শিশু শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে উপজেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রাত্যহিক সমাবেশ। রয়েছে খেলাধুলার ব্যবস্থা। আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT