1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের

কালীগঞ্জে মোক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মহসিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সবুজ এর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিল ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম তোরণ, অর্থ বিষয়ক সম্পাদক মো. শরীফুল ইসলাম খান কনক ও মোক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রমূখ।
অন্যদিকে শনিবার বিকালে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী মো. সারোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল পালের সঞ্চালনায় জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিল ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, এমপি।
এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT