1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

পলাশের গজারিয়ায় আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

নরসিংদীর পলাশের গজারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় খুদি মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গজারিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২(পলাশ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।

৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অদুদ মিয়ার সভাপতিত্বে, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী,ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,গজারিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ সোহরাব মাস্টার,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুজ্জামান ভূঁইয়া, ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ স্হানীয় আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT