1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান

নরসিংদীতে ৪০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ

মোঃনজরুল ইসলাম
  • প্রকাশিতঃ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী পৌর এলাকার ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা হতে তাদের আটক করা হয়। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ফজল-ই খুদা।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ অফিসার এম নঈমুল ইষলাম মোস্তাক একদল গোয়েন্দা পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করে, আটককৃত ব্যক্তিরা হলো গাজীপুরের টঙ্গী থানার এরশাদ নগর এলাকার মো. হোসেন মিয়ার ছেলে মো. রাজু মিয়া (২৫) ও কাপসিয়া থানার মীরার টেক এলাকার মৃত নজরুল ইসলামের মেয়ে ইতি বেগম (২০)।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ফজল-ই খুদা জানান, জেলায় চলমান অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা এক নারীসহ দুজনকে আটক ও তাদের দখল হতে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা কেনাবেচা করে আসছে বলে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলার প্রস্তুতি চলছে’ বলে জানান এ এস এম ফজল-ই খুদা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT