1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীতে মমতাজ আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খতম,আলোচনা সভা ও দোয়া

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

নরসিংদীর পাঁচদোনায় মমতাজ আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম,আলোচনা সভা, দোয়া ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে নেহাবর চাকশালে মমতাজ আনোয়ারা ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক ডক্টর ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি জি.এম তালেব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডক্টর এম.এম. সিদ্দিক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মমতাজ আনোয়ারা ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ কামাল হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশা লোকজন এবং স্হানীয় আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT