1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

নরসিংদীর পাঁচদোনায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও গণভোজ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

নরসিংদীর পাঁচদোনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে ইউনিয়নের চেয়ারম্যান মিল মাঠে পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।

পাঁচদোনা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এঁর সঞ্চালনায়,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী,চরসিন্দুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন রতন,পলাশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,জেলা মানব সম্পদ বিষয়ক সম্পাদক ড.ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী।

আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, ইমাম,শিক্ষক,সাংবাদিক সহ বিভিন্ন পেশা শ্রেণি লোকজন এবং স্হানীয় আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT