1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

পলাশের ডাংগা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন:ইউএনও রবিউল আলম

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম।

এসময় তিনি ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে একটি পলাশ ফুলের চারা রোপণ করেন।

পরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাবের উল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সিলভিয়া স্নিগ্ধা, মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার,মহিলা বিষয়ক কর্মকর্তা শর্মিলা সাঈদ মৌরী,জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আজহার খন্দকার,ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ হোসেন সেলিম,ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এন নাঈম,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস।

ইউপি সচিব মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকী নয়ন,ডাংগা দাখিল মাদ্রাসার সুপার মোঃ শাহজাহান, ইউপি সদস্য মোঃ রেজাউল করিম টিটু,শহিদুল ইসলাম বাদল,সাইফুল ইসলাম রতন,আবুল বাশার খাঁন,বেলায়েত হোসেন,আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা কামাল হোসেন মেম্বার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্হানীয় আওয়ামীলীগের রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT