1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

পলাশে সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খাঁনের জনসংযোগ 

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুলাই, ২০২৩

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ জুলাই) বিকালে জিনারদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সকল প্রকার অপরাজনীতি, সন্ত্রাস, জঙ্গীবাদ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসংযোগ ও পথসভা করেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন,ঘোড়াশাল পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার, জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ওবায়দুল কবির মৃধা,ঘোড়াশাল পৌরসভা সাবেক মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ শরিফুল হক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, ডাংগা ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই, গজারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন রতন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান,সাধারণ সম্পাদক এস এম আরিফ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শেখর,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক আশরাফ সোহেল,উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান।

জিনারদী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তরণী কান্ত দাস,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন টিটু মোল্লা,ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউসার ভুঁইয়া,ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ হোসেন সেলিম,গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুজ্জামান ভূঁইয়া,সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ স্হানীয় আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT