1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

পলাশের ডাংগা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

স্বচ্ছতা,জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে নরসিংদীর পলাশের ডাংগা ইউনিয়ন পরিষদের ২০২৩ – ২০২৪ অর্থ বছরের জন অংশ গ্রহনমূলক উন্মুক্ত বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (,২৩ মে)সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাবের উল হাই।

ঘোষিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫ কোটি ৪১ লাখ ৮৫ হাজার ৪ শত ৯০ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৪ শত ৬৭ টাকা ও উদ্বৃত্ত তহবিল ধরা হয়েছে ৫ লাখ ৪০ হাজার ২৩ টাকা।বাজেটে গ্রামীন অবকাঠামো,যোগাযোগ,শিক্ষা, স্বাস্থ্য,বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ, খেলাধুলা,কৃষি, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ইউপি সচিব মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম।এ সময় উপস্থিত ছিলেন ডাংগা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন,ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ হোসেন সেলিম,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জসিম রাণা,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এন নাঈম,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কৌশিক আহমেদ নয়ন,ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকী,বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা আঞ্চলিক শাখার সভাপতি মোঃ আক্তার হোসেন দুলাল, ইউপি সদস্য শহিদুল ইসলাম বাদল,সাইফুল ইসলাম রতন,রেজাউল করিম টিটু,আবুল বাশার খাঁন,আবদুল আজিজ লাল মিয়া,আফজাল হোসেন, মোঃ সালাউদ্দিন ইউনিয়ন সহকারী হিসাব রক্ষক মোঃ রাসেল মিয়া।আরো উপস্থিত ছিলেন ইমাম, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিক, ব্যবসায়ী,চিকিৎসক সহ স্হানীয় আওয়ামীলীগের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল পেশা শ্রেণি লোকজন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT